মাস্ক না পরলে ব্যাংকে সেবা নয়
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ব্যাংকগুলোতে ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করাসহ বেশ কিছু বিষয় মেনে চলার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে কোভিড-১৯-এর শনাক্তের হার আবারও বেড়ে যাওয়ায় তফসিলি ব্যাংকগুলোকে বেশ কিছু বিষয় পালন করতে হবে।
পালনীয় বিষয়ের মধ্যে রয়েছে, ব্যাংকের কর্মকর্তা/কর্মচারী ও আগত সেবাগ্রহীতাদের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করতে হবে।
সামাজিক দূরত্ব বজায় রাখা এবং কর্মকর্তা/কর্মচারীদের জ্বর, সর্দি, কাশি বা কোভিড-১৯-এর উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করার জন্য উদ্বুদ্ধ করতে হবে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed