শনিবার ব্যাংক খোলা
বৈশাখী নিউজ ডেস্ক: হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার (২ জুলাই) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা সারাদিন খোলা রাখতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান প্রধান শাখা জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শনিবার (২ জুলাই) পূর্ণ দিবস খোলা রাখার নির্দেশ দেওয়া হলো।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
Related News
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের ওয়ার্ক পারমিটে বড় পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের চাকরি হারানোর পর নতুন কর্মসংস্থান খোঁজা কিংবা দেশটিতেRead More
ডেনমার্কে কাজের সুযোগ বাড়ছে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশের মাটিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক দক্ষ পেশাদারদের জন্য দারুণ সুখবর দিচ্ছে ডেনমার্ক।Read More



Comments are Closed