চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১০ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ জুলাই রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।
বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে, সৌদি আরব জানিয়েছিল, আগামী ৯ জুলাই তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের পাশাপাশি একইদিন কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবটি।
ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সময়ই লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজ পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন। আগামী শুক্রবার ৮ জুলাই পবিত্র হজ। যা আরাফাতের দিন হিসেবে পরিচিত।
ঈদুল আজহা কোরবানির ঈদ হিসেবে পরিচিত। প্রধানত বিশেষ নামাজ আদায় ও পশু কোরবানির মধ্যদিয়ে উদযাপন করা হয়। সৌদি আরবের আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ১০ জুলাই কোরবানির ঈদ উদযাপন করা হবে। দেশগুলোর স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জাপান ও হংকংয়ের চাঁদ দেখা কমিটিও জানিয়েছে, বুধবার দেশ দুটিতে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন করবে দেশ দুটির অধিবাসীরা।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed