Main Menu

উঁচু জায়গায় বিদ্যুতের মিটার স্থাপনের অনুরোধ

বৈশাখী নিউজ ডেস্ক: চলমান বন্যা পরিস্থিতিতে সিলেট নগরীর শাহজালাল উপশহরসহ সকল নিচু এলাকাগুলোর বাসিন্দাকে তাদের বিদ্যুতের মিটার উঁচুতে স্থাপনের পরামর্শ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২।

বুধবার (২৯ জুন) এক বিজ্ঞপ্তিতে বলা হয়- সিলেট দপ্তরের আওতাধীন নগরীর শাহজালাল উপশহর, সোবহানীঘাট, কালিঘাটসহ অন্যান্য নিচু এলাকায় যে সকল বাসাবাড়ির মিটার ও বৈদ্যুতিক সরঞ্জাম বন্যার পানিতে তলিয়ে গিয়েছিলো সেসব বাসাবাড়ির মিটার ও বৈদ্যুতিক সরঞ্জাম নিরাপদ উঁচু স্থানে স্থাপনের জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ করা হলো।

এ ক্ষেত্রে মিটার সরানোর ব্যয় গ্রাহককে বহন করতে হবে। তবে মিটার পুনঃসংযোগের জন্য টোকেন বা টেম্পার টোকেন বিদ্যুৎ বিভাগ বিনামূল্যে সরবরাহ করবে।

 

Share





Related News

Comments are Closed