রাজনগরে টিনের চালা কেটে দুই দোকানে চুরি
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এসব দোকানের উপরে টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে ৯৮ হাজার ৫শ টাকা নিয়ে গেছে।
মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাতে উপজেলার রাজনগর সদরের এসব প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কামাল হোসেন আলভীর মালিকানাধীন আরিফ ফার্মেসী বন্ধ করে বাড়িতে যান। পরদিন বুধবার সকাল সাড়ে ৮টায় দোকানে এসে দেখেন ক্যাশবাক্সে থাকা তার ৯৮ হাজার টাকা নেই। পরে খোঁজাখুঁজি করে দেখেন উপরে টিনের চালার পেরেক ও টিন খোলা। একই ভবনে তার পার্শ্ববর্তী ব্যবসায়ী আব্দুল মহিজ রুবেলের মালিকানাধীন রাজীব মেডিকেল হলের নগদ ৫০০ টাকা নিয়ে গেছে।
খবর পেয়ে রাজনগর থানার এসআই তোফায়েল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরিফ ফার্মেসীর মালিক কামাল হোসেন আলভী জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে দোকান খোলার পর এক ক্রেতাকে ফেরত টাকা দিতে গেলে ক্যাশবাক্সে টাকা না থাকার বিষয়টি নজরে আসে। পরে জানতে পারি আমার পাশের আরেকটি ফার্মেসী থেকেও ৫০০ টাকা নিয়ে গেছে। পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে রাজনগর থানার এসআই তোফায়েল আহমদ বলেন, এক ব্যবসায়ী দোকানগুলোতে চুরির বিষয়টি জানানোর পর পরই আমরা সেখানে গিয়েছি। দোকানের উপরের টিন পেরেক খুলে চোর ঢুকেছিল বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। দোকান চুরির ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed