যুবলীগ মানুষের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে: সেলিনা মোমেন
বৈশাখী নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেনের সহধর্মিণী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট নারী নেত্রী মিসেস সেলিনা মোমেন বলেছেন, সিলেট মহানগর যুবলীগ মানব সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মহানগর যুবলীগ করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা ও ত্রাণ বিতরণ করে যাচ্ছে। দিন রাত তাদের অক্লান্ত পরিশ্রম সর্ব মহলে প্রশংসিত হচ্ছে, বন্যার শুরু থেকে তারা ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের ঘরে ঘরে যাচ্ছেন। আমি তাদের এই মানবিক কাজের জন্য সিলেট মহানগর যুবলীগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বুধবার (২৯ জুন) দুপুর ৩টায় নগরীর সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের বৃহত্তর ঘাসিটূলা জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় সিলেটে স্মরণ কালের ভয়াবহ বন্যায় পানিবন্দী মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মো. ফখরুল ইসলাম, আজাদ উদ্দিন, রুহুল আমিন, মাসুদ মিয়া পীর, আমিনুল ইসলাম আমিন, আল মুমিন, আবির হাসান রানা, সুহেল তালুকদার, বাহার উদ্দিন, জাকির আহমদ, ওয়াহিদুল ইসলাম, আসমিন আহমদ, সাজেল খান, মারজান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed