সিলেটে খাদ্য সহায়তা নিয়ে বন্যার্থ মানুষের পাশে ড্যাব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট নেতৃবৃন্দ।
বুধবার (২৯ জুন) দুপুরে দক্ষিণ সুরমার আজরাই এলাকায় বন্যাদুর্গত এলাকায় ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপর্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী,ডা. শামীমুর রহমান,কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ড্যাব নেতৃবৃন্দ বলেন,শতাব্দীর ভয়াবহ বন্যায় সিলেটের মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছেন। বানবাসী মানুষের সাহায্যে সবাই এগিয়ে আসছেন। চরম দু:সময়ে থাকা বন্যার্থ মানুষগুলোর হাতে সামান্য খাদ্যসহায়তা নিয়ে এগিয়ে এসেছে ড্যাব। কিন্তু সরকারি যে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে তা একবারেই অপ্রতুল। এ অবস্থায় সবাইকে বানবাসী মানুষদের সাহায্যে এগিয়ে আসার দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন ড্যাব’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কানন, ডা. শাহনেওয়াজ চৌধুরী, ডা. জিয়াউর রহমান চৌধুরী, ডা.আহমেদ নাফী,ডা. সাকব আব্দুল্লাহ চৌধুরী, ডা. রুসলান ইসলাম, ডা.সৈয়দ হাফিজুর রহমান তানভীর, ডা.মেহেদী হাসান অনিক, ডা. আশফাক আহমদ ও ডা. আফতাব উদ্দিন চৌধুরী প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed