জালালাবাদ গ্যাস সিবিএ’র সভাপতি আব্দুর রহমানের উপর হামলা, হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ এমপ্লয়ীজ ইউনিয়ন রেজি নং- ২৫২০ (সিবিএ) এর সভাপতি ও মহানগর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এর উপর হামলার অভিযোগ উঠেছে।
হামলায় আহত আব্দুর রহমানকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসাপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সিবিএ এর সহ সাধারণ সম্পাদক পার্থ সারথী চক্রবর্তী জানান, বুধবার সকাল ১১টায় জালালাবাদ গ্যাস অফিসের জিএম ও কর্মচারীগণের শ্রমিক অংশীদারিত্ব তহবিলের লভ্যাংশের মার্জিন সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ আলোচনার সময় ডিজিএম আমিরুল ইসলাম উত্তেজিত হয়ে শ্রমিকদের গালিগালাজ করেন। এসময় সিবি’র সভাপতি আব্দুর রহমানের উপর হামলা করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। হামলায় আহত মো. আব্দুর রহমানকে শ্রমিকরা উদ্ধার করে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন রয়েছে বলে জানিয়েছেন সিবিএ’র নেতৃবৃন্দ।
অবিলম্বে হামলাকারী ডিজিএম আমিরুল ইসলামকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিবিএ’র নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed