সানশাইন মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন মডেল হাই স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ জুন দুপুরে সানশাইন মডেল হাই স্কুলের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম শামছুদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মনিরুল ইসলাম মীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানশাইন স্কুলের পৃষ্ঠপোষক আকাদ্দছ মিয়া বাবুল, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই ভূঁইয়া, বাবু রনধীর চক্রবর্তী, আব্দুল হান্নান নানু, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আতাউর রহমান উজ্জ্বল।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তামান্না হক, শিপা বেগম, নাজমীন খানম, বিমল চন্দ্র দাস ও মোহাম্মদ মহিউদ্দিন। দোয়া পরিচালনা করেন শিক্ষক মোহাম্মদ নূরুজ আলী প্রমুখ ।
অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীকে সভাপতি এম শামছুদ্দিনের পক্ষ থেকে একটি করে পরিবেশ বান্ধব বৃক্ষের চারা উপহার দেয়া হয়।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed