হরিপুর বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির মানববন্ধন
শাকিল আহমদ: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবিন জিন্দাল কর্তৃক মুসলিম উম্মাহের প্রাণের স্পন্দন নবী করীম (সাঃ) এর শানে কটুক্তি করার প্রতিবাদে জৈন্তাপুর উপজেলার “হরিপুর বাজার ঔষধ ব্যবসায়ী সমিতি”র পক্ষ থেকে সিলেট শহরের সাথে একাত্বতা পোষণ করে দুপুর ১টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়ে বাদ আসর হরিপুর বাজার বাসষ্ট্যান্ডে মানববন্ধন করা হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন হরিপুর বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব আমিনুল হক (আল আমিন), কোষাধ্যক্ষ জনাব সাদিক আহমদ, সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন কবির ও অন্যান্য সদস্যবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন সতেরো পরগনার বিশিষ্ট মুরুব্বি কুতুব উদ্দিন শিকদার, বাজার বাসষ্ট্যান্ড মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সালাম সাহেব সহ সর্বস্তরের জনসাধারণ। মানববন্ধনটি শাহরুল ইসলামের পরিচালনায় সুন্দরভাবে সমাপ্ত হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed