এমসি কলেজ ১৯৬৭-৬৯ ব্যাচের ”রোমন্থন” এর মোড়ক উম্মোচন
বৈশাখী নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন এমসি কলেজ ১৯৬৭-১৯৬৯ ব্যাচ এর শিক্ষার্থীদের প্রকাশনা ”রোমন্থন” আমাকে উৎসাহিত এবং এ ধরনের উদ্যোগ গ্রহনে অনুপ্রানিত করেছে। এখানে পুরনো শিক্ষার্থীরা তাদের তথ্য ভান্ডার থেকে বিভিন্ন বিষয়ে ”রোমন্থন” এ যে প্রবন্ধগুলো লিখেছেন তাতে নতুনরা অনুপ্রানিত হবে জ্ঞানে সমৃদ্ধ হবে।
শনিবার (১১ জুন) বিকালে কলেজ ক্যাম্পাসে ১৯৬৭-১৯৬৯ ব্যাচ এর শিক্ষার্থীদের প্রকাশনা ”রোমন্থন” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কলেজ অধ্যক্ষ সালেহ আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৈয়দ ড. মন্জুরুল ইসলাম, বিশেষ অতিথি প্রফেসর আব্দুল আজিজ এর লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে সুমনা আজিজ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আহমেদ মোস্তাক রেজা চৌধুরী। মোড়ক উম্মোচন শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুর রকিব।
উল্লেখ্য আহমদ আল কবির, মোহাম্মদ আব্দুর রকিব, সৈয়দ নাজমুল হোসেইন, পিযুশ কে চৌধুরী, লুৎফুল কবির, আহমদ মোস্তাকিন রাজা চৌধুরী, রেজিনা চৌধুরী আলম, মতি লাল দেব রায় এর সম্পাদনায় এমসি কলেজ ১৯৬৭-১৯৬৯ ব্যাচ এর ”রোমন্থন” প্রকাশিত হয়।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed