কমলগঞ্জে পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকান্ডের ঘটনায় রেলের ২টি তদন্ত কমিটি গঠন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির সদস্য ৪ জন। আগামী ৩ দিনের মধ্যে এসব কমিটি অগ্নিকান্ডের কারণ উদঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে সিলেট-আখাউড়া সেকশনে শমসেরনগর ও মনু রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ডাকবেল-চককবিরাজি এলাকায় চলন্ত ট্রেনে হঠাৎ আগুন লাগে। পরে কমলগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও কুলাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ৭ জন যাত্রী আহত হন। আগুন প্রথমে গাড়ির পেছনে পাওয়ার কারে লাগে এবং পরে পেছনের আরও ২টি বগি পুড়ে যায়। এতে ট্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। কিন্তু ক্ষতির পরিমাণ কেউ বলতে পারছেন না।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের মহা ব্যবস্থাক জাহাঙ্গীর হোসেন জানান, পারাবত ট্রেনে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারকে প্রধান করে এবং অপরটিতে পূর্বাঞ্চলীয় জোনের চিফ ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারকে প্রধান করা হয়। প্রতিটি কমিটির সদস্য ৪ জন। আগামী ৩ দিনের মধ্যে এসব কমিটি অগ্নিকান্ডের কারণ উদঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।
তিনি আরো বলেন, পারাবত ট্রেনে যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং কেউ দায়ী থাকলে তা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। তিনি বলেন, প্রতিটি কমিটিতে চারজন করে সদস্য রয়েছেন। দুটি তদন্ত কমিটির একটি হলো ডিভিশনাল কমিটি, অন্যটি জোনাল কমিটি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, একটি কমিটির আহবায়ক করা হয়েছে পূর্বাঞ্চলের ঢাকা বিভাগের পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে। অন্য সদস্যরা হলেন- বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed