সাবেক অর্থমন্ত্রী মুহিত স্মরণ সভা আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা আবুল মাল আবদুল মুহিত স্মরণসভা আজ শুক্রবার (১০ জুন) অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠেয় স্মরণসভার আয়োজন করেছে সম্মিলিত নাগরিক উদ্যোগ। বিকেল চারটায় স্মরণসভা শুরু হবে। এতে সরকারের মন্ত্রীসভার কয়েকজন সদস্য, সংসদ সদস্যসহ বরেণ্য ব্যক্তিগণ উপস্থিত থাকার কথা রয়েছে।
গুণী ব্যক্তিত্ব, মরহুম আবুল মাল আবদুল মুহিতের প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণসভায় সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটির আহবায়ক ব্যারিস্টার মো. আরশ আলী ও সদস্য সচিব আহমেদ নূর। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed