লিভার ভালো রাখতে এড়িয়ে চলবেন যেসব খাবার
লাইফস্টাইল ডেস্ক: শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশের নাম লিভার। আমাদের পাচন প্রক্রিয়ায় এই অঙ্গটিই বেশি কার্যকর ভূমিকা রাখে। লিভার ভালো না থাকলে ওজন বৃদ্ধি, হৃদরোগ, দীর্ঘ সময় ক্লান্তি অনুভব করা, হজমের সমস্যা, অ্যালার্জি ইত্যাদিসহ নানা জটিল রোগ বাসা বাঁধতে পারে। মূলত খাদ্যাভ্যাস থেকেই সমস্যা দেখা দেয় লিভারে। তাই লিভার ভালো রাখতে কিছু খাবার এড়িয়ে চলতে হবে। আনতে হবে খাদ্যাভ্যাসের পরিবর্তন।
আধুনিক জীবনযাত্রা, খাদ্যাভ্যাসে অনিয়ম ও প্রয়োজনীয় শারীরিক পরিশ্রমের অভাবে যেসব অসুখ সহজেই শরীরে বাসা বাঁধে, তার মধ্যে অন্যতম লিভারের অসুখ। অল্প বয়েসেও এই সমস্যা বাসা বাঁধতে পারে শরীরে।
রক্ত থেকে যাবতীয় দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে এই লিভার। তাই লিভার সচল রাখতে কয়েকটি দিকে খেয়াল রাখা জরুরি। বিশেষ করে কিছু খাবার ক্ষতি করতে পারে এই লিভারের।
খাওয়াদাওয়ায় কিছু বদল আনলেই লিভারের অসুখের ঝুঁকি কমতে পারে। গরমের দিনে খাদ্যতালিকা থেকে এমন কিছু খাবার বাদ দিতে হবে, যা লিভারের স্বাস্থ্য ভালো রাখার জন্য বেশ উপকারী।
লিভারকে ভালো রাখতে যেসব খাবার এড়িয়ে চলবেন
১. কেক, পেস্ট্রি, কুকিজের মতো বেক করা খাবার লিভারের স্বাস্থ্যের জন্য ভালো নয়। সকালের খাবারে অনেকেই পাউরুটিতে জেলি মাখিয়ে খান। চিকিৎসকরা বলছেন, এই ধরনের খাবারে ট্রান্সফ্যাট থাকে। এই ফ্যাট নিয়মিত লিভারে গেলে ক্ষতি হতে পারে।
২. শুধু পাউরুটিতে নয়, বাইরের ভাজাপোড়া, তেল-মসলাদার, চপ-কাটলেটের মতো খাবারেও ভরপুর ফ্যাট থাকে। নিয়মিত এ ধরনের খাবার পেটে গেলেই লিভারের নানা সমস্যা তৈরি হয়। পরবর্তীতে এর ফলে লিভারের বড় ধরনের রোগ হওয়ারও আশঙ্কা থাকে।
৩. নিয়মিত মদ্যপান লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। লিভার রক্তে অবস্থিত অ্যালকোহল দূর করে রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। কাজেই অতিরিক্ত মদ্যপান করলে লিভারের ওপর চাপ পড়ে। এতে লিভারের কোষগুলোর মারাত্মক ক্ষতি হতে পারে। লিভার সুস্থ রাখতে তাই মদপান এড়িয়ে চলা একান্তই জরুরি।
৪. মাত্রাতিরিক্ত হারে চিনি খাওয়ার অভ্যাসও লিভারের ক্ষতি করতে পারে। সরাসরি চিনি খাওয়া তো ক্ষতিকর বটেই। এ ছাড়াও চিনি আছে এমন কোনো খাবার, যেমন, মিষ্টি, ক্যান্ডি, চকোলেট নিয়মিত খেলে পরবর্তী সময়ে লিভারের সমস্যা দেখা দিতে পারে।
৫. ময়দাও কিন্তু লিভারের জন্য ভালো নয়। ময়দার তৈরি কোনো খাবার বেশি খাওয়া ঠিক নয়। ময়দা দিয়ে তৈরি এই ধরনের প্রক্রিয়াজাত খাবার লিভারের জন্য মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে। তাই ময়দার তৈরি খাবার বেশি বা প্রতিদিন না খাওয়াই ভালো।
এই ধরনের খাবার এড়িয়ে চললেই আপনি আপনার লিভারকে সুস্থ আর কার্যক্ষম রাখতে পারবেন।
সূত্র: আনন্দবাজার
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed