মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘আর্ট অব লেন্স’ শীর্ষক প্রদর্শনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘আর্ট অব লেন্স’ শীর্ষক তিনদিনব্যাপী চিত্র প্রদর্শনী শেষ হবে সোমবার (৬ জুন)।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি এই প্রদর্শনীর আয়োজন করেছে। এতে সহায়তা করছে সবুজ গ্লোবাল এডুকেশন নামের একটি প্রতিষ্ঠান।গত ৪ জুন শনিবার সকালে উদ্বোধন হওয়া এই প্রদর্শনী শেষ হবে সোমবার বিকালে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. নজরুল হক চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, সিএসই বিভাগের প্রধান মো. মাহফুজুল হাসান, এমইউ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি কাজী ওহিদুজ্জামান, উপদেষ্টা আখলাকুজ্জামান আশিক প্রমুখ। এ ছাড়াও সংগঠনের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, চিত্র প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের একশজনের ৪৫০টি ছবি জমা পড়ে। তন্মধ্যে বাছাইকৃত ৫০টি ছবি নিয়ে প্রদর্শনী চলছে। ভারত থেকে জমা পড়া ছবিগুলোর মধ্যে দুটি স্থান পেয়েছে প্রদর্শনীতে। সোমবার বিকালে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে প্রদর্শনী।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed