সিলেটে গো-খাদ্যের দাম বৃদ্ধি নিয়ে খামারীদের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটে দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট। খামারীরা এখন চরম বিপাকে। গো-খাদ্যের দাম বৃদ্ধিতে তারা এখন লোকসানের আশংকা গুণছেন। এখনই এই গো-খাদ্যের দাম না কমালে খামারীরা চরম দূর্ভোগে পড়বে। ফলে তৃণমূল খামারীরা পর্যাপ্ত দামে বিক্রি করতে পারবে না তাদের উৎপাদিত দুধ। একদিকে বাড়বে দুধের মূল্য বৃদ্ধি, অন্যদিকে সাধারণ মানুষের জীবন-যাপনে পড়বে এর প্রভাব। খামারীদের স্বার্থে প্রশাসনের দৃষ্টি কামনা করে তিনি বলেন, গো-খাদ্যের দাম না কমালে, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন খামারীরা। এ থেকে পরিত্রাণ পেতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি গো-খাদ্যের দাম কমালে খামারীদের দূর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে তিনি মনে করেন।
শুক্রবার (৩ জুন) গো-খাদ্যের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সিলেটের তৃণমূল খামারীদের উদ্যোগে কুমারপাড়াস্থ সিসিক মেয়রের বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বৃহৎ খামারীদের স্বার্থে বর্তমানে পাইকারী দামে লিটার প্রতি ৭০ টাকা ও খুচরা ৯০ টাকা করে দুধের মূল্য বৃদ্ধি করা হয়েছে।
কাউন্সিলর মখলেছুর রহমান কামরানের সভাপতিত্বে ও বিশিষ্ট খামারী আনোয়ার উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট খামারী কালাম হোসেন, আব্দুল কুদ্দুস হেলাল, আব্দুস সত্তার লাভলু, এম এ ওয়াহাব, রতন মনি মোহন্ত, আব্দুল জলিল, গোবিন্দ দে, মাহবুবুর রহমান, হুমায়ুন কবির নাহিদ, জাবির আহমদ, দিলোয়ার হোসেন রাসেল, রিহাদ মিয়া, ফাহিম আহমদ, ছহুল আহমদ, হারুনুর রশীদ, আব্দুল বাছিত, এমদাদ আহমদ প্রমুখ।
আগামী ১০ জুন শুক্রবার বাদ এশা বৃহত্তর খামারীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সংশ্লিষ্ট সকল খামারীদের যথা সময়ে উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed