Main Menu

বিশ্বনাথে যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামসুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিম

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেলেন যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী।

শুক্রবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সদস্য সচিব মকসুদ আহমদ এর সিদ্ধান্তক্রমে তাদের এই দায়িত্ব দেওয়া হয়।

সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বনাথ উপজেলা যুবদল এর আহবায়ক অনুপস্থিত থাকার কারণে পদটি শূণ্য থাকায় বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলামকে ভারপ্রাপ্ত আহবায়ক এবং যুগ্ম আহ্বায়ক মুসলিম আলীকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed