৪ থেকে ১০ জুন সিলেটে বুস্টার ডোজের ক্যাম্পেইন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশব্যাপি কোভিড সংক্রমন বিদ্যামান থাকায় সিলেট নগরের বাসিন্দাদের জন্য ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ সপ্তাহ ব্যাপি প্রদান করা হবে।
শুক্রবার (৩ জুন) সিলেট সিটি কর্পোরেশনের এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জনস্বার্থে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সকল নাগরিক ৩য় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিক গ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোভিড ভ্যাকসিনের ২য় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেয়া যাবে। ৪ জুন থেকে ১০ জুন এই এক সপ্তাহ যে কোন দিন আপনার নিকটবর্তী টিকা কেন্দ্রে এবং সিসিকের সকল কাউন্সিলর কার্যালয়ে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে পারবেন।
সকল টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু হবে। টিকা গ্রহণ করতে আপনার টিকা কার্ডটি অবশ্যই সাথে নিয়ে আসবেন।
সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের জন্য সিলেট মহানগরীর সম্মানীত সকল নাগরিকদের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed