বহুতল ভবন থেকে লাফিয়ে ঢাবি ছাত্রীর ‘আত্মহত্যা’
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে জায়না হাবিব প্রাপ্তি (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর ‘আত্মহত্যা’র খবর পাওয়া গেছে।
বুধবার (১ জুন) বিকেলে জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
প্রাপ্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই মনে করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়। তখন তারা দৌড়ে গিয়ে দেখেন নিচে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মনে হলো ছাদ থেকে লাফ দিয়ে পড়েছে। কারণ তার পুরো শরীর থেঁতলে গেছে।
ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, মেয়েটি আত্মহত্যা করেছে। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সুইসাইডাল নোটে তার জীবনে দীর্ঘ হতাশার কথা উল্লেখ করেছিলেন তিনি। ময়নাতদন্তের জন্য আমরা মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
এরআগে গত রোববার (২৯ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে পলাশ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি জামালপুর জেলায়।
Related News
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সতর্কতামূলক এক নতুন বার্তা দেওয়াRead More
ঘোড়াশালে বিদ্যুতের ইউনিট বন্ধ, লোডশেডিংয়ের শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশেরRead More



Comments are Closed