গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইসিএ জোন ও ইজারাবিহীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি ও বলগেট জাহাজ চলাচল বন্ধ এবং নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন পশ্চিম আলীরগাও ইউনিয়নবাসী।
মঙ্গলবার (৩১ মে) বিকেলে উপজেলার পশ্চিম আলীরগাও ইউনিয়নের বাংলাবাজার মুকতলায় গোয়াইন নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় এলাকার মুরব্বি ও ইউপি সদস্য ইদ্রিস আলী, আওয়ামীলীগ নেতা বশির উদ্দিন, আবদুল জলিল, নূর আহমদ, মকলিস আহমদ, আজমত উল্লাহ, আবদুল আজিজ, মোক্তার আহমদ, আবদুল হান্নান, আব্দুস শহীদ প্রমুখ বক্তব্য রাখেন।
তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে স্থানীয়দের জমি-জমা, ঘরবাড়ী, নদীগর্ভে বিলীন হচ্ছে। এছাড়া বলগেট জাহাজ চলাচলের কারণে পানির ঢেউয়ে নদী ভাঙ্গন দ্রুত বাড়ছে। ইসিএ জোন এলাকায় ইজারাবিহনীভাবে বালু তোলা হচ্ছে, যা প্রশাসন নিরবে সয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
তারা বলেন, প্রশাসনকে বারবার অবগত করার পরও কোনো ধরনের ব্যবস্থা নেয়া হয়নি। এদিকে, আজ দুপুরে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব বরাবর একই বিষয়ে ইউনিয়নবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে।
এতে বলা হয়, উপজেলার পশ্চিম আলীরগাও ইউনিয়নের গোয়াইন নদীর তীরবর্তি পূর্ণানগর হতে বুধিগাও পর্যন্ত গ্রামগুলোতে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। কিন্তু পশ্চিম আলীরগাও ও জাফলংয়ে কার্যত কোনো বালু মহাল নেই এবং সরকারও লিজ দেয়নি। তারপরও উক্ত এলাকা থেকে ড্রেজার লাগিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করা হচ্ছে। তার সাথে বড় বড় বলগেট, বড় নৌকা অতিরিক্ত বোঝাই করে চলাচল করায় সৃষ্ট ঢেউয়ে ভাঙ্গন বেড়ে গ্রাম বিলীনের পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য দ্রুত এসব জাহাজ ও নৌকা চলাচল এবং বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা।
Related News
সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক পরিচালক, সিলেটের দক্ষিণ সুরমাRead More
ভারতে চার বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন যুবক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়ার প্রায় চার বছর পর ভারতে সাজাভোগ শেষেRead More



Comments are Closed