ফলের ক্যারেটে বিদেশি মদের চালান, আটক ১
তাহিরপুর প্রতিনিধি: বিদেশি মদ বিয়ারের চালান সহ কবির মিয়া নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৩১ মে) দুপুরে মামলা দায়ের পূর্বক আলামতসহ তাকে সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আটক কবির সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদী তীরবর্তী বিন্নাকুলি বাজার সংলগ্ন করিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সিলেটের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়,র্যাব-৯ সিলেট, সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পনী অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো. ইকরামুল আহাদের যৌথ নেতৃত্বে র্যাবের একটি চৌকস টিম সোমবার রাতে মাদক বিরোধী অভিযান চালায়।
র্যাবের নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাদুকাটা নদী তীরবর্তী বিন্নাকুলি বাজার সংলগ্ন করিমপুর গ্রামের আব্দুল মান্নানের বসত বাড়িতে মাদক উদ্ধারে তল্লাশী চলানো হয়।
এরপর বসতঘরের উত্তরের শয়ন কক্ষে ফলের ক্যারেটে বিশেষ কৌশলে রাখা বিভিন্ন ব্রান্ডের ১০২ বোতল বিদেশি মদ বিয়ার জব্দ করা হয়।
একই সময় মাদক চোরাচালানে কারবারে জড়িত থাকায় আব্দুল মান্নানের ছেলে কবির মিয়াকে আটক করে র্যাব।
র্যাব-৯ সিলেট,সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পনী অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ বলেন, তাহিরপুরে সীমান্তঘেষা লাউরগড়, ছড়ারপাড়, রাজারগাঁও, বিন্নাকুলি, করিমপুর, মোদেরগাঁও সহ একাধিক গ্রামে মূলত মৌসুমী শাক সবজি ও ফল উৎপাদনশীল এলাকা।
এসব এলাকা থেকে বছর জুড়ে জাদুকাটার নৌপথে এমনকি সড়ক পথে বালু পাথর পরিবহনের পাশাপাশী দেশের বিভিন্ন হাটে সবজি,ফলমুল সরবরাহ করা হয়ে থাকে।
র্যাবের ধারণা ফলের মৌসুমকে কৌশল হিসাবে ব্যবহার করে ফল বিক্রেতা সেজে ফলের ক্যারেটে করে দীর্ঘ দিন ধরেই কবির স্থানীয় এলাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিদেশি মদ বিয়ারের চালান মাদক কারবারীদের নিকট সরবরাহ করে যাচ্ছিলেনঅনেকটা নির্বিগ্নে।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed