বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ বইয়ের মোড়ক উম্মোচন
বৈশাখী নিউজ ডেস্ক: বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ এবং টেইক ব্যাক বাংলাদেশ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করা হয়েছে।
২৯ মে রবিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ফুড প্যালেস হলরুমে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সিলেট মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা কে এম আহাদুস সামাদ এর সভাপতিত্বে সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম এর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর, মহানগর বিএনপি আহবায়ক জালালি পংকি, বিশেষ অতিথি- জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সাবেক সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, সিলেট জেলা বিএনপি সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন।
বইটির সম্পাদনা পরিষদে রয়েছেন -ছায়েফ আহমেদ সুইট, যুগ্ন সাধারন সম্পাদক, পর্তুগাল বিএনপি।প্রতিষ্ঠাতা পরিচালক জিয়া টিভি শাকের মাহমুদ, নাজমা হক, আজিজুস সামাদ, শেখ খালেদ আহমেদ মিনহাজ, ফেরদৌস রহমান,চেয়ারম্যান জিয়া টিভি দুলাল সিদ্দিকী ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির এই ক্রান্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ নামক বই এবং টেইক ব্যাক বাংলাদেশ ম্যাগাজিন ইতিহাস হয়ে থাকবে, তিনি জিয়া টিভি TA টিভি NH টিভির ভুয়সী প্রশংসা করে বলেন দলের এই দুঃসময়ে অনলাইন টেলিভিশন অগ্রণী ভুমিকা পালন করতেছে,সম্পাদনা পরিষদের সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক সালেহ আহমদ খসরু, কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি সামিয়া চৌধুরী, সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক এলিন শেখ, সিলেট মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ফাতেমা বেগম রুজি,কেন্দ্রীয় প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক জাহারা আহাদ রুবিন, সিলেট জেলা জাসাস এর সদস্য সচিব রায়হান হোসেন খান,সিলেট মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, সিলেট জেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed