সিলেটে ২৪ ঘন্টায় আরো ৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আরো ৪০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত দুই সপ্তাহে সিলেট নগরী ও জেলায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫৯ জনে।
সোমবার সকালে সিলেটের ডেপুটি সিভিল সার্জন (ডিসিএস) ডা: জন্মেজয় দত্ত এই তথ্য জানিয়ে বলেন, আগের দিনের তুলনায় গেল ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে।
বন্যার্ত লোকজনকে পানি পানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের তাগিদ দেন তিনি। লোকজনকে বিশুদ্ধ পানি কিংবা ফুটিয়ে পানি পান করার পরামর্শ তার। পাশাপাশি স্বাভাবিক স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপরও জোর দেন তিনি।
প্রসঙ্গত, গত ১১ মে থেকে সিলেটে বন্যা দেখা দেয়। তবে, বর্তমানে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বন্যার পানি নামার সাথে সাথে বিভিন্ন স্থানে ডায়রিয়া দেখা দিচ্ছে।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed