বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সেচ্ছাশ্রমে সংস্কার করছেন শ্রমিকরা
হাসান আহমদ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগেঞ্জের ছাতক উপজেলায় বন্যার পানির জোয়ারে বিন্নি স্থানে পাকা সড়ক ভেঙ্গে যাবার ফলে ১০টি গ্রামে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত চলাচল অনুপযোগী একটি সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে আলমপুর মাঞ্জিহারা গ্রামের শ্রমিকদের সংগঠন হযরত শাহজালাল ( রহঃ) শ্রমিক কল্যাণ সংস্থা। এই সংস্থার কয়েকজন সদস্য ও স্থানীয় যুবকদের স্বেচ্ছাশ্রমে ২৯ মে রোববার সকাল থেকে দিনব্যাপী স্বেচ্ছা শ্রমে ওই সড়কের মেরামতের কাজ করছেন হজরত শাহজালাল( রহঃ) শ্রমিক কল্যাণ সংস্থার শ্রমিক ও যুবকরা।
২৯ মে রোববার দুপুরে গিয়ে দেখা যায়, উপজেলার উত্তর খুরমা ইউপির বুড়াইরগাও বাজার থেকে আলমপুর পর্যন্ত ও সৈদেরগাও ইউপির সায়াতপুর ও উত্তর খুরমা ইউপির হামিদপুরে পাকা সড়ক ভেঙ্গে যায়। একারনে এক মাস ধরে চরম দুভোর্গের শিকার হচ্ছেন এলাকার হাজারো নারী পুরুষ শিক্ষা প্রতিষ্টানে ছাত্র ছাত্রীরা। এসব চিত্র দেখে আলমপুর ও মাজিহারা গ্রামের হজরত শাহজালাল (রহঃ) শ্রমিক কল্যাণ সংস্থার উদ্দ্যোগে এসব স্থানে শ্রমিক নেতা উদাসী কালা মিয়া, সুনামগঞ্জ জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন গোবিন্দগঞ্জ শাখার মেম্বার শ্রমিক নেতা খছরু মিয়া, সাজন আহমদ, সফিকুনুর, আব্দুলকাদির, আবুল বশর, কয়েছ আহমদ, জুনেদ মিয়া, লালন, ফয়েজ, সুজন সুহেল, মাহবুব, শাহ আলমের নেতৃত্বে হজরত শাহজালাল( রহঃ) শ্রমিক কল্যাণ সংস্থার উদ্দ্যোগে এ সংস্থার অর্থায়নে ১৫-২০ জন তরুণ-যুবক মিলে স্বেচ্ছায় রাস্তা মেরামতের কাজ করছেন। তারা বস্তাতে মাটি ভরে ভেঙ্গে যাওয়া রাস্তায় দিয়ে গাড়ি ও মানুষ চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন। গত ১ মে থেকে ১০টি গ্রামের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
জানা গেছে, গত প্রথম মে থেকে প্রথম দফা পাহাড়ি ঢলে পাকা সড়কটি ভেঙ্গে যায়। বন্যার জোয়ারে প্রায় তিন শতাধিক ফুট ভেঙে দুটি খালে পরিনত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে চলাচল বন্ধ হয়ে ওই এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েন। গত এক মাস পার হলেও কেউ সংস্কারের উদ্যোগ নেয়নি। উপায় না পেয়ে আলমপুর ও মাজিহারা গ্রামের হজরত শাহজালাল (রহঃ) শ্রমিক কল্যাণ সংস্থার উদ্দ্যোগে স্থানীয় এসব শ্রমিক ও যুবকরা সড়কটি মেরামত করছে।
স্থানীয়রা জানান, ওই সড়ক দিয়ে দুটি দিয়ে ইউপির হাজার হাজার মানুষ চলাচল করে। প্রতিদিন রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল যাতায়াত করে আসছে। শত শত স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ছাত্রীরা যাওয়া আসা করতে চরম দুর্ভোগে পড়েন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা যেতে পারে না শিশুরা। কিন্তু সড়ক ভেঙ্গে যাওয়ায় এ সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত হওয়ায় সাময়িকভাবে চলাচল স্বাভাবিক করে তোলা হয়। তবে সরকারি উদ্যোগে জিও ব্যাগ ও গাইড ওয়াল দিয়ে স্থায়ীভাবে মেরামত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সড়কটি ভেঙ্গে যাওয়ার পর সংশ্লিষ্ট সবাইকে অবগত করেন এলাকাবাসি। অবশেষে স্বেচ্ছাশ্রমে স্থানীয় শ্রমিক ও যুবকরা মেরামত করছে। তবে স্থায়ীভাবে মেরামতের জোর দাবি জানান তারা।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed