বিশ্বনাথে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২৯ মে) দুপুরে ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে এপিবিএনের একটি দল সহায়তা করেন।
এরমধ্যে মেয়াদবিহীন পরীক্ষা সামগ্রী রাখার দায়ে উপজেলা সদরের নতুন বাজারের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ও মা-মণি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, অভিযান চলাকালে এসব ডায়াগনস্টিক সেন্টারের গবেষণাগারে বিপুল পরিমাণ মেয়াদবিহীন ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্টও পাওয়া গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে উপজেলার ডায়াগনস্টিক সেন্টারসমূহের বৈধ নিবন্ধন আছে কি না এবং ওইসব প্রতিষ্ঠানে কর্মরত টেকনিশিয়ানদের সনদ আছে কি না, তা তদারকি করা হয়।
অভিযান পরিচালনা ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed