ঢাবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবি ছাত্রলীগের মানববন্ধন
জাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের নেতা-কর্মীরা।
রবিবার (২৯ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে প্রায় দুই শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, ‘দেশে এখন সুষম উন্নয়নের হাওয়া বইছে। যখন মাস্টারপ্ল্যানে বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে যাচ্ছে তখন তারা অস্থিতিশীল করতে চায়৷ আমরা লাশের রাজনীতি করিনা৷ আমরা কলম বই দিয়ে রাজপথে মোকাবিলা করতে চাই। যারা বাইরে থেকে এসে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়। তাদের প্রতি সাধারন ছাত্রদের কোন সমর্থন নেই।’
মানববন্ধনে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘ছাত্রদল সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে বিশৃঙখলা তৈরি করেছে। বাংলাদেশের ইতিহাস হলো শেখ মুজিবুর রহমানের ইতিহাস। বাংলার মানুষ জানে প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের কি ভূমিকা ছিল। অপরদিকে ছাত্রদলের সুচনাই ছিল জিয়ার আমলে। যাদের ছাত্রত্বই নেই তারা কিভাবে ছাত্রদল করে? আওয়ামী লীগের ১৩ বছরের ক্ষমতাকালে কোন ঝামেলা হয় নাই। শান্ত পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা করলে রাজপথে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।’
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed