হবিগঞ্জে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার (২৯ মে) সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেডের ছয়টি ইউনিট।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভেতরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রাফি।
তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে কী কারণে এ আগুনের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন রাফি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকও জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed