যুবদলের সভাপতি টুকু, সাধারণ সম্পাদক মুন্না
বৈশাখী নিউজ ডেস্ক: সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শুক্রবার (২৭ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আট সদস্যের কমিটিতে পদ পাওয়া অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক-১ শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার ও দপ্তর সম্পাদক (সহসভাপতির পদমর্যাদায়) কামরুজ্জামান দুলাল।
২০১৭ সালের ১৭ জানুয়ারি গঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন সাইফুল আলম নীরব ও টুকু।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed