সিলেটে ভূমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাঁওয়ে ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বরে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
শুক্রবার (২৭ মে) জুম’আর নামাজের পর মসজিদ কমিটি ও স্থানীয় ময়না মিয়ার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পঞ্চায়েতের এক মুরব্বীকে একপক্ষের লোকজন গালিগালাজ করে। এ নিয়ে কথা কাটাকাটি থেকে পরিস্থিতি সংঘর্ষের দিকে গড়ায়।
একদিকে পঞ্চায়েত পক্ষ, অন্যদিকে ময়না মিয়ার বাড়ির লোকজন লাঠিসোটা নিয়ে সংঘাতে জড়িয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। এসময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় পঞ্চয়েতের পক্ষে বিভিন্ন এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে অবস্থান নেন এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।
এসময় নারীদেরকে ইটের টুকরো ও পাথর এগিয়ে দিয়ে সহায়তা করতে দেখা গেছে।
অন্যদিকে, ময়না মিয়ার বাড়ির লোকজন হামলায় কোনঠাসা হলেও প্রতিহতের চেষ্টা করেন। উভয় পক্ষে ইটপাটকেলে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রায় পৌণে ১ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলার পর বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষস্থল ত্যাগ করেন।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed