সিলেটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানা এলাকায় এক বৃদ্ধের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ।
মারা যাওয়া বৃদ্ধের নাম আব্দুর রশিদ (৬০)। তিনি জালালাবাদ থানার লামা আকিলপুর গ্রামের মৃত মো. আব্দুল হাসিমের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, বৃহস্পতিবার সকালে আব্দুর রশিদের দেহ তার বসতঘরের ২য় তলায় উঠার সিঁড়ির চালাঘরের তীরের সঙ্গে ঝুলতে দেখে ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেয়। পরে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
উদ্ধারের করে ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়।
পরিবারের বরাতে পুলিশ জানায়, আব্দুর রশিদ অনেক দিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed