৪ বখাটে কিশোরের চুলের স্টাইল পাল্টে দিলো পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোর গ্যাংয়ের মূল উৎপাটন এবং ইভটিজিং রোধ ও বখাটেদের নিয়ন্ত্রন করার লক্ষে ৪ কিশোরের বখাটে স্টাইলের কাটিং করা চুল কেটে দিয়েছে নারায়নগঞ্জের ফতুলা মডেল থানা পুলিশ।
বুধবার (২৫ মে) বেলা ১১ টার দিকে থানার পঞ্চবটী মোড় এলাকা থেকে অদ্ভুদ কাটিং মার্কা চুলের স্টাইল সম্পন্ন চার কিশোরকে আটক করে পুলিশ। পরে থানার সামনে থাকা সেলুনে তাদের চুল কেটে ছোট করা হয়।
জানা যায়, পঞ্চবটী মোড়ে একটি অটোরিক্সা দূর্ঘটনার শিকার হয়। অটোরিক্সায় থাকা মাসদাইর পাকাপুল এলাকার চার কিশোর বাবু (১৭), গোলাম রাব্বি (১৭), তাওহিদ (১৮), ইমরান (১৭)কে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। পরে আটককৃত চার কিশোরের অভিভাবকদের থানায় ডেকে এনে তাদের অপরাধসমূহ তুলে ধরে বাহারি কাটিং অদ্ভুত চুল কাটার পরামর্শ দিলে অভিভাবকরা থানার সামনে থাকা সেলুনে নিয়ে গিয়ে চুল কাটায়। ভবিষ্যতে এরূপ কাজ আর করবেনা মর্মে অভিভাবকরা মুচলেকা দিয়ে চার কিশোরকে থানা থেকে নিয়ে যায়।
এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, ইভটিজিং, কিশোর অপরাধ ও বখাটেপনা রোধ করতে এ যাবতীয় কর্ম তাদের অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed