Main Menu

ফেনীতে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে শরীফ উদ্দিন বাবলু (২৬) নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) ফেনী মডেল থানায় ভুক্তভোগী তরুণী উপস্থিত হয়ে এই মামলা করেন।

অভিযুক্ত পুলিশ সদস্য শরীফ উদ্দিন বাবলু বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা চৌধুরী বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে পুলিশ সদস্য বাবলু চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার আজমনগর গ্রামের ওই তরুণীকে ফেনীর মহিপাল এলাকায় একটি হোটেলে এনে একাধিকবার ধর্ষণ করে। ওই তরুণী তাকে সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে বাবলু অস্বীকৃতি জানায়। এতে নিরুপায় হয়ে সে মামলা করতে বাধ্য হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য বাবলুর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) এর ধারায় মামলা নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed