Main Menu

সিলেট ও কোম্পানীগঞ্জে জামায়াতের ত্রাণ বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন বন্যাক্রান্ত মানুষকে চরম প্রতিক‚ল পরিস্থিতির মধ্যে দিয়ে দিনাতিপাত করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনের তুলনায় ত্রাণ কার্যক্রম অনেক কম। এরকম দুর্দিনে দল মত নির্বিশেষে সবাইকে একে অন্যের পাশে দাঁড়াতে হবে। তিনি বন্যাদুর্গতদের মাঝে আরো বেশি ত্রাণ কার্যক্রম চালাতে এবং বন্যাপরবর্তী পুনর্বাসনে এখন থেকে উদ্যোগ নিতে প্রশাসন ও স্হানীর বিত্তশালীদের প্রতি আহবান জানান।

মঙ্গলবার (২৪ মে) বিকালে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের বানাগাঁও এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এটিএম শামসুদ্দীন, সদর উপজেলা আমীর আলহাজ্ব সুলতান খান, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. জৈন উদ্দিন, উপজেলা জামায়াত সেক্রেটারি নাজির উদ্দিন, মাওলানা আলাউদ্দিন

এসময় বন্যার্তদের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজ ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এদিকে একইদিন বন্যায় বিপর্যস্ত কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ধারাবাহিক ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবারবার দিনভর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের খোঁজ খবর নেন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, জামায়াতনেতা আজমান আলী, মাওলানা রুহুল আমীন, নজরুল ইসলাম, ছাত্র শিবির নেতা লোকমান আহমদ প্রমূখ।

এসময় আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। বন্যাক্রান্ত মানুষ চরম দুঃসময় অতিক্রম করছে। তাদের তাদের দুঃখ দুর্দশা অবর্ণনীয়। সামর্থ্যের আলোকে সবাইকে এই সব ক্ষতিগ্রস্হ মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি ত্রাণ কার্যক্রম বাড়ানোর এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের প্রতি নজর দেবার আহবান জানান। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed