জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৪ লক্ষ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: জাফলংকে ইসিএ এলাকা ঘোষণার পরও অবৈধভাবে বালু পাথর উত্তোলন থামছে না। টাস্কফোর্সের কিংবা মোবাইল কোর্টের অভিযান কিছুদিন পর পর হলেও অবৈধভাবে বালু উত্তোলন থামেনি।
মঙ্গলবার (২৪ মে) দুপুর ১২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সহকারী কমিশনার ভূমি গোয়াইনঘাট মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৬টি যন্ত্রচালিত নৌকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে পুলিশ বিজিবি ফোর্স উপস্থিত ছিল।
এলাকাবাসি বলেন, অভিযানের দিন কিছু সময় অবৈধ তান্ডব বন্ধ থাকলেও আবার শুরু হয়ে যায়। এভাবে চলে আসছে গতানুগতিক অভিযান। জাফলং রক্ষায় অবৈধ কার্যক্রম বন্ধে ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো ভূমিকা প্রয়োজন।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed