Main Menu

বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলো সিলেট বিএনপি

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ মে) নগরীর মাছিমপুরের একটি আশ্রয়কেন্দ্রে এ খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহবায়ক জিয়াউল গনি আরিফিন জিল্লুর, যুগ্ম আহবায়ক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সদস্য কামরুল হাসান চৌধুরী শাহীন, মহানগর বিএনপি নেতা নুরুল সিদ্দিকী খালেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা তুহিন কান্তি নাগ, আনসার আহমদ, আবু তাহের, মহানগর যুবদলের সদস্য আব্দুল্লাহ শফি শাহেদ, জেলা যুবদলের সদস্য রায়হান, জয়, স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু সহ অনেকে।

এসময় বক্তারা বলেন, একমাত্র বিএনপি সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। অথচ সরকারি দলের নেতারা লোক দেখানো ত্রাণ বিতরণের নামে ফটোসেশনে ব্যস্ত। এতে প্রমাণিত হয় এরা জনগণের পাশে দাঁড়াবার সাহস রাখে না, শুধু মিথ্যা বক্তব্য দিয়ে জনগণের সাথে প্রতারণা করতেছে। বক্তারা আরো বলেন, আওয়ামী লীগের রোষানলে পড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একপ্রকার গৃহবন্দী। অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জনগণের পাশে ফিরিয়ে দেওয়া হোক।

Share





Related News

Comments are Closed