চীনে উইঘুর মুসলিম নির্যাতন নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য
আন্তর্জাতিক ডেস্ক: চীনের বন্দিশিবিরে আটক সংখ্যালঘু উইঘুর মুসলিম নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বন্দিশিবিরে বিভিন্নভাবে চীনের নিরাপত্তা বাহিনীর দ্বারা নির্যাতিত হাজারের বেশি উইঘুরের ছবি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। শিনজিয়াং পুলিশের সার্ভার থেকেই এসব তথ্য পাওয়া গেছে বলে দাবি বিবিসির। এমনকি বন্দিশিবির থেকে পালাতে চাওয়াদের সরাসরি গুলির নির্দেশও পাওয়া গেছে।
চলতি বছরের প্রথম দিকে চীনের উইঘুর মুসলিমদের নিয়ে বেশকিছু তথ্য-উপাত্ত হাতে পায় বিবিসি। এরপর শুরু হয় তদন্ত। দীর্ঘ তদন্তের পর অবশেষে তা প্রকাশ করল সংবাদমাধ্যমটি।
মঙ্গলবার (২৪ মে) এক প্রতিবেদনে বিবিসি জানায়, চীনের শিনজিয়াং পুলিশের কম্পিউটার সার্ভার থেকে উইঘুর নির্যাতনের তথ্য হ্যাক হয়। আর এতে মিলেছে চাঞ্চল্যকর সব তথ্য-উপাত্ত।
এগুলো বিশ্লেষণে হাজার হাজার উইঘুরের ছবি পাওয়া গেছে, যাদের বিভিন্ন বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে। ২০১৮ সালে এসব ছবি তোলা হয়েছে।
বর্তমানে শিবিরগুলোতে ২ হাজার ৮৮৪ জন আটক আছে বলে জানিয়েছে বিবিসি। তাদের মধ্যে শিশু ও বৃদ্ধও রয়েছেন। ছবিগুলোতে দেখা যায়, বন্দিদের পাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে চীনের নিরাপত্তা বাহিনী। এমনকি শিবিরগুলো থেকে যারা পালাতে চায় তাদের গুলি করে হত্যার নির্দেশও মিলেছে এসব তথ্যে।
তবে শুরু থেকেই ‘বন্দিশিবির’ ধারণার বিরোধিতা করে আসছে চীন। তাদের দাবি এগুলো ‘পুনঃশিক্ষণ কেন্দ্র’, যেখানে নিজ থেকেই উইঘুর মুসলিমরা এসে বিভিন্ন বিষয়ে শিক্ষাগ্রহণ করছে।
তবে, যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে, সেগুলো বিশ্লেষণে চীনের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেছে বিবিসি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed