বাহুবল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের ঐতিহ্যবাহী বাহুবল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।সোমবার (২৩ মে) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মান্নান এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে সিদ্দিকুর রহমান মাসুমকে সভাপতি, এফ আর হারিছকে সাধারণ সম্পাদক ও ছাদিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী বাহুবল প্রেসক্লাবের কমিটি ঘোষণা করেন সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যরা।
নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ সভাপতি এম সোহেল আহমদ কুটি, যুগ্ন সাধারন সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, দপ্তর সম্পাদক এস এম টিপু সুলতান জাহাঙ্গীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাদির চৌধুরী বাবুল,সম্মানিত সদস্য সৈয়দ আব্দুল মান্নান, আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, জাবেদ আলী, সৈয়দ আনোয়ার আব্দুল্লা, আনোয়ার হোসেন, কামরুল উদ্দিন ইমন।
কমিটি গঠনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক সাঈদ আহমদ।
বাহুবল প্রেসক্লাব ১৯৮৫ সালে প্রতিষ্টিত হয়। গঠনের পর থেকে এলাকায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও এলাকার উন্নয়ন কর্মকান্ডে সদস্যরা বিভিন্ন সংবাদ প্রচার করে ভুমিকা পালন করে আসছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed