সুরমা বয়েজ ক্লাবের রান্না করা খাবার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সিলেট নগরীর বন্যা কবলিত মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ মে) দুপুরে নগরীর ৩৯নং ওয়ার্ডের তালুকদারপাড়া এলাকার দুইশত পানিবন্দী মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, তরুণ রাজনীতিবিদ ও চিকিৎসক, সাবেক মেয়র কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু।
এসময় ডা. শিপলু বলেন সিলেটের বন্যা কবলিত মানুষের জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন সমূহ কাজ করছে। এমন দূর্যোগে সামাজিক সংগঠন সমূহের দায়িত্বশীল ভূমিকার জন্য ডা. শিপলু ধন্যবাদ জানান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারার আশাবাদ ব্যক্ত করেন ডা. আরমান আহমদ শিপলু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও মহানগর যুবলীগ নেতা এম এইচ ইলিয়াসি দিনার, তানভির কবির চৌধুরী সুমন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন, আব্দুল আহাদ এলিস, আওয়ামী লীগ নেতা মনফর বঙ্গভাসি, আব্দুল আলী, বাহার উদ্দিন, দুদু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed