জৈন্তাপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পিকআপ (ডিআই) ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।
শনিবার (২১ মে) বিকাল ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত ইউনিয়নের শ্রীখেল এলাকার পল্লী বিদ্যুৎ সমীতি-২ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মেহদী হাসান (২৫) জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের উৎলারপার গ্রামের মৃত আবুল হাসনাত এর ছেলে।
আহতরা হলেন, মোটরসাইকেলের ওপর দুই আরোহী নাঈম আহমদ (২৫) ও আল নোমান (২৬) তারাও উপজেলার উৎলারপার গ্রামের বাসিন্দা। এসময় স্থানীয়রা দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, জৈন্তাপুর থেকে সিলেটগামী একটি (ডিআই) পিকআপ সিলেটের উদ্দেশ্যে দরবস্ত পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (সিলেট ল-১২-০১৩৬) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন জনই রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মেহদি হাসান (২৫) নামের মোটরসাইকেল চালক নিহত হয়।
এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ জানান, সড়ক দুর্ঘটনায় ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে। নিহতের লাশ উদ্বার করে স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed