নেত্রকোণায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোণা প্রতিনিধিঃ “দাম কমাও, মানুষ বাঁচাও ’ এই স্লোগানে নেত্রকোণায় ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উধর্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রেজা কিবরিয়া ও ভিপি নূরের নেতৃত্বাধীন বাংলাদেশ গণ অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখা।
শনিবার সকাল সাড়ে ১১ টায় নেত্রকোণা পৌর সভার সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে দলটির ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি কামরান আহমেদ,সমাজ কল্যাণ সম্পাদক আদনান হোসেন,মামুন আহমেদসহ অন্যরা।
বক্তারা দেশের দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কমিয়ে এনে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবী জানান।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed