পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় টঙ্গী-ভৈরব রেল সড়কের নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা নামক স্থানে একটি অরক্ষিত গেটে নাগরি এলাকা থেকে আসা একটি তালভর্তি পিকআপের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগার সিন্দুর ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় তালভর্তি পিকআপটি দূরে গিয়ে ছিটকে পড়ে। এতে পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।
Related News
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সতর্কতামূলক এক নতুন বার্তা দেওয়াRead More



Comments are Closed