Main Menu

দেশে আরো ১৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

বৈশাখী নিউজ ডেস্ক: টানা এক মাস পর মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৮ জনে। এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যু হয়।

শনিবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের দেহে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত শুক্রবার (২০ মে) দেশে ৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৭২ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪৭ জন।

এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed