সোনার দাম এক লাফে ভরিতে বেড়েছে ৪১৯৯ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র চার দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তি থাকায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
শনিবার (২১ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (২২ মে) থেকে এ নতুন দাম কার্যকর হবে।
ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে দেশে প্রতি ভরির সোনার দাম বেড়ে ৮২ হাজার ৪৬৪ টাকা দাঁড়িয়েছে। যা এতদিন ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৫৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫৬ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গেল ১৭ মে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ২৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেটের ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৫৩ হাজার ৩৬৩ টাকা।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed