কমলগঞ্জে ১৬ লিটার চোলাই মদসহ আটক ২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ১৬ লিটার চোলাই ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ সাধন বাগতী (৪০) ও খোকন বাগতী (২৮) নামে ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) বিকাল সোয়া ৫টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর চা বাগানের বড় লাইনে ঠাকুর টিলা থেকে তাদের আটক করা হয়। আটককৃত সাধন বাগতী বড় লাইনে ঠাকুর টিলার মৃত শন্তু বাগতীর ছেলে এবং খোকন একই এলাকার মৃত কালু বাগতীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মো: মোশারফ হোসেনের নেতৃত্বে উপ পরিদর্শক সোহেল রানাসহ পুলিশের একটি দল উপজেলার শমশেরনগর চা বাগানের বড় লাইনে ঠাকুর টিলা এলাকায় অভিযান চালিয়ে ১৬ লিটার দেশীয় চোলাই মদ ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ তাদের আটক করা হয়।
শমশেরনগর পুলিশ ফাাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মো: মোশারফ হোসেনে বলেন, ১৬ লিটার দেশীয় চোলাই মদ ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed