Main Menu

সিলেটে লিভার সিরোসিসের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: লিভার সিরোসিসের চিকিৎসায় সিলেটে নতুন দিগন্তের সূচনা হয়েছে। সিলেটেই সম্ভব হচ্ছে লিভার সিরোসিস রোগীর অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন বা স্টেম সেল থেরাপি। আর রাজধানী ঢাকার বাইরে বাংলাদেশে সিলেটেই প্রথম এ থেরাপি প্রদান করা হলো।

বৃহস্পতিবার (১৯ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে ঢাকা থেকে আগত একদল লিভার বিশেষজ্ঞ সিলেটের একটি বেসরকারী হাসপাতালে প্রক্রিয়াটি সম্পন্ন করেন। পরে দুপুরে নগরের লামাবাজারে একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল জানান, স্টেম সেল থেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম অনুষঙ্গ। চিকিৎসাব্যবস্থা যেভাবে আধুনিকায়ন হচ্ছে, তাতে ধরে নেয়া যায় সামনে আমরা পার্সোনালাইজড মেডিসিনের যুগে প্রবেশ করছি। এক রোগীর এক রোগের জন্য এক মেডিসিন ব্যবহারের দিন বোধহয় আর খুব বেশি দূরে নয়। আর এক্ষেত্রে স্টেম সেল থেরাপির ভূমিকাই মুখ্য হতে যাচ্ছে। লিভার রোগের ক্ষেত্রে এ কথাগুলো আরো বেশি প্রযোজ্য, কারণ লিভারের একটি অন্যতম বড়গুণ হচ্ছে এর রিজেনারেশনের সক্ষমতা। বিষয়টিকে কাজে লাগিয়ে লিভার রোগের চিকিৎসায় স্টেম সেলের প্রচলন।

Manual8 Ad Code

লিখিত বক্তব্যে ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, ‘২০১৭ সালে তারই নেতৃত্বে একদল বাংলাদেশী চৌকস লিভার বিশেষজ্ঞ বাংলাদেশে প্রথমবার লিভার সিরোসিসের চিকিৎসায় স্টেম সেল থেরাপী ব্যবহার করেন। সেই থেকে শুরু। আজ অবধি শতাধিক লিভার সিরোসিস আক্রান্ত রোগীকে স্টেম সেলের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে তাদের মাধ্যমে। চলমান করোনাকালের কঠিন সময়েও এই সেবাটি অব্যাহত ছিল।’

Manual3 Ad Code

ডা. স্বপ্নীল লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশের অভিজ্ঞতায় দেখা যায়, স্টেম সেল থেরাপি করলে লিভার সিরোসিসের রোগীদের অধিকাংশ ক্ষেত্রেই লিভার ফাংশনের উন্নতি হয় এবং তারা দীর্ঘদিন ভালো থাকেন। অনেকের লিভার ট্রান্সপ্লান্টেশনেরও সহজে আর দরকার পড়ে না। অর্থাৎ স্টেম সেল থেরাপি করলে লিভার পুরোপুরি সুস্থ হয়ে যাবে এমনটি বলা না গেলেও, বেশির ভাগ লিভার সিরোসিস রোগীর এতে কমবেশি উন্নতি হয়। স্টেম সেল থেরাপি এখনও লিভার সিরোসিসেস বিকল্প নয় এ কথা যেমন ঠিক, তেমনি নানাকারণে যারা লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে পারছেন না, সেই সব লিভার সিরোসিস রোগীদের জন্য এটি নিসন্দেহে একটি আশা জাগানিয়া চিকিৎসা পদ্ধতি।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ তার স্বপ্নীলের সাথে থাকা চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code