গর্ত ও কাদাজলে যানচলাচলের অযোগ্য শেওলা স্থলবন্দর সড়ক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ব্রীজ হতে শেওলা স্থল বন্দর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে পাথর খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সড়কের মধ্যে ছোট পুকুর বা ডোবার মতো গর্তে যানচলাচল প্রায় অসম্ভব হয়ে দাাঁড়িয়েছে বলে জানিয়েছেন চালকরা। সেই সাথে এসব গর্তে কাঁদাজলে যানচলাচল আরো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বলে জানান তারা।
মঙ্গলবার বাধ্য হয়ে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে সড়কের দুই পাশে আটকে আছে কয়েকশ মালবাহী ট্রাক। রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহন করা না হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে আমদানী-রপ্তানী বাণিজ্যে ব্যাপক ক্ষতির আশংকার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে, বেহাল দশা এ রাস্তাটি মেরামতের জন্য গত ১১ এপ্রিল সিলেট সড়ক ও জনপদ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী বরাবরে আবেদন করেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ। আমদানী-রপ্তানী ব্যবসায়ের স্বার্থে তাৎক্ষনিকভাবে গ্রুপের নিজ খরচে রাস্তাটি মেরামত করা হলেও তা পর্যাপ্ত হয়নি। যতই দিন যাচ্ছে রাস্তটির অবস্থা আরো নাজুক হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তারা। আবেদনে তারা উল্লেখ করেন, শেওলা স্থল বন্দর সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ন স্থল বন্দর। ভারত হতে বিপুল পরিমানে পাথর, কয়লা, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পিয়াজ ও আদা আমদানী হয়ে থাকে এবং বাংলাদেশ হতে বিপুল পরিমানে সিমেন্ট, মাছ, তুলা ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী রপ্তানী হয়ে থাকে। তাছাড়া শেওলা বর্ডার দিয়ে শত শত যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব আয় করেন। রাজস্ব আয়ের স্বার্থে উক্ত রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামত করা প্রয়োজন।
গত ৯ মে সোমবার সকালে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের একটি প্রতিনিধিদল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানের কার্যালয় সাক্ষাত করেন ও স্মারকলিপি প্রদান করে জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামতের দাবি জানান। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, চেম্বারের সহ-সভাপতি ও সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের অর্থসম্পাদক জয়দেব চক্রবর্ত্তী ও জয়নাল আবেদীন প্রমুখ।
সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন, আমদানী-রপ্তানী ব্যবসা ও সরকারের রাজস্ব আয়ের স্বার্থে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনাপূর্বক সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটি দ্রুত মেরামত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed