Main Menu

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেটে আ’লীগের দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ এর ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য, ৩ নভেম্বর শাহাদাত বরণকারী জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে এবং শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, সহ-সভাপতি এড. শাহ ফরিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, আইন সম্পাদক এড. আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট খোকন কুমার দত্ত, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক মোঃ সাইফুর রহমান খোকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আবদাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, এড. মনসুর রশীদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, সিলেট জেলা সিলেট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed