কালিঘাটে দোকান ও গুদামে পানি, ক্ষয়ক্ষতি কয়েক কোটি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতে সিলেট নগরীর কালিঘাট সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে। চলমান বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির যতো সময় যাচ্ছে ততোই অবনতি ঘটছে। সুরমা নদীর পানি বিপদ সীমার উপরে গিয়ে সিলেট নগরীর দুই তীরের ঘরবাড়ি ও দোকানে পানি ঢুকেছে। এছাড়া নদীর উপচে নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
এদিকে, সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় নগরীর প্রধান বাণিজ্যিক এলাকা কালিঘাটের শত শত দোকান ও গোডাউন পানিতে তলিয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কালিঘাটের বৃহত্তম চাউলের আড়তদার মেসার্স হাজী আলকাস ট্রেডার্স সহ বিভিন্ন দোকানের শত শত চাউলের বস্তা পানিতে নিমজ্জিত। গোডাউনে থাকা প্রায় চার হাজার চাউলের বস্তা নিয়ে বিপাকে পড়েছেন আলকাস ট্রেডার্সের এই ব্যবসায়ী। পানিতে ভিজে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন এই প্রতিষ্টানটির স্বত্তাধিকারী হাজী মোঃ কয়েস আহমদ। এ রকম অনেক বড় বড় আড়তদারদের চাউল, ডাল, চিনি, আটা, ময়দা পিয়াজের দোকান ও গোডাউনে ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন বলেন, কালিঘাটের ৩/৪ শত দোকান ও গোডাউন পানিতে ডুবে গেছে এবং কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সিলেট চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির পরিচালক জিয়া উদ্দিন বলেন, শত শত দোকান পানিতে নিমজ্জিত, ব্যবসায়ীদের ক্ষয় ক্ষতি কোটি টাকার উপরে। এত দ্রুত পানি গ্রাস করেছে যে মাল সরানোর যথেষ্ট সময় ও ব্যবসায়ীরা পাননি। আর এত দ্রুত সময়ে কিভাবে মালামাল সরাবেন।
মঙ্গলবার (১৭ই মে) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কালিঘাটের ব্যবসায়ীরা তাঁদের দোকান ও গোডাউনে থাকা মালামাল গুলো ট্রাকে করে সরিয়ে নিচ্ছেন। এ সময় দেখা যায়, কালিঘাটের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে থাকা দোকান ও গোডাউনগুলোতে বিদ্যুৎ সংযোগ বন্ধ অবস্থায় রয়েছে। এ ছাড়াও সিলেট নগরীর বিভিন্ন জায়গায় নতুন করে বন্যায় প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নগরীর উপশহর ও দক্ষিণ সুরমা এলাকা।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed