কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় ফরিদা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মে) দুপুর দেড়টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের এম সাইফুর রহমান কলেজ পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় বুড়দেও গ্রামের ফিরুজ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৬-৭৪৩১) আরেকটি ট্রাককে অতিক্রম করতে গেলে ফুটপাতে দাঁড়িয়ে থাকা শিশুটিকে চাপা দেয়। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কোম্পানীগঞ্জ থানা পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed