ভারত ও পাকিস্তানে তীব্র দাবদাহ, জনজীবন বিপর্যস্ত
আন্তর্জাতিক ডেস্ক: তীব্র তাপদাহে নাকাল হয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের মানুষ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি পর্যন্ত উঠেছে। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলের অনেক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
রাজস্থানের মতো মরুভূমি এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। রাজ্যটির ধোলপুর জেলায় গত ১৪ মে শনিবার সর্বোচ্চ ৪৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়বে। খবর এনডিটিভি ও জিও নিউজের।
পাকিস্তানের অবস্থা আরও ভয়াবহ। দেশটির সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
সিন্ধু প্রদেশের তিনটি শহরে শনিবার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছিল। এ ছাড়া প্রদেশের নবাবশাহ শহরে ৫০ দশমিক ৫ ও মহেঞ্জোদারো শহরে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপদাহে দুই দেশেই মানুষের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed